বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

অতীতে শহীদ জিয়াউর রহমানের অবদানকে খাটো করার চেষ্টা করা হয়েছে: তারেক রহমান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৮:১৭ অপরাহ্ন

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সবাই ঐক্যবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

আজ শুক্রবার (২৭ মার্চ) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, এবারের স্বাধীনতা দিবসের অঙ্গীকার হোক সমাজের সবাইকে নিয়ে ভাল থাকার। প্রধানমন্ত্রী অভিযোগ করেন অতীত মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানকে খাটো করার চেষ্টা করা হয়েছে।

তিনি বলেন, শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন।

আলোচনায় অংশ নিয়ে নানা শ্রেণী পেশার বিশিষ্টজনরা বলেন, ৭১ সালের ২৬ মার্চ দিবাগত রাতে মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে দিশেহারা জাতির মহানায়ক হয়ে উঠেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

বিএনপির সিনিয়র নেতারা বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছে আওয়ামী লীগ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তা আন্তর্জাতিকভাবে স্বীকৃত।

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ৭১ সালে যারা পাক হানাদার বাহিনীর সহযোগিতা করেছিল তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।

এদিন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বক্তব্যের শুরুতেই মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের শ্রদ্ধা জানান। পাশাপাশি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর