শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

২৯৩৩১ শ্রমিককে লিগ্যাল এইডের আইনি সহায়তা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৯ জুন, ২০২৫, ৬:৫৩ অপরাহ্ন

জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) অধীনে ঢাকা ও চট্টগ্রামে শ্রমিক আইনগত সহায়তা সেলে এ পর্যন্ত আইনি সহায়তা প্রাপ্ত উপকারভোগী হলেন ২৯ হাজার ৩৩১ জন।

জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। এছাড়াও জাতীয় আইনগত সহায়তা সংস্থার মাধ্যমে শ্রমিকদের জন্য ৬ কোটি ৬৩ লাখ ২৬ হাজার ২১৫ টাকা ক্ষতিপূরণ আদায় করে দেওয়া হয়েছে।

জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। ২০০৯ সাল থেকে ২০২৫ সালের মে মাস পর্যন্ত লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সহায়তার বিস্তারিত তথ্য এ প্রতিবেদনে উল্লেখ করা হয়।

শুরুতে জেলা পর্যায়ে অসচ্ছল জনগোষ্ঠীর জন্য এ আইনি সেবা প্রদান শুরু হয়। পরবর্তীকালে সুপ্রিম কোর্ট, টোল ফ্রি-‘১৬৪৩০’ কলসেন্টার চালু, ঢাকা ও চট্টগ্রামে শ্রমিক আইনগত সহায়তা সেল ও দেশের কারাগারগুলোতে এ সেবা চালু করা হয়।

২০১৩ সাল থেকে লিগ্যাল এইড-এ শ্রমিক আইন সহায়তা সেলের কার্যক্রম শুরু হয়।

এরপর ২০২৫ সালের এপ্রিল মাস পর্যন্ত ঢাকা ও চট্টগ্রামে শ্রমিক আইনগত সহায়তা সেলে ২১ হাজার ৫৯৬টি আইনগত পরামর্শ সেবা দেওয়া হয়েছে।

এছাড়া ৪ হাজার ৪৩৫টি মামলায় আইনি সহায়তা দেওয়া হয়েছে। এর মধ্যে ৮১৪টি মামলা নিষ্পত্তি হয়েছে। বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর) জন্য উদ্যোগ নেওয়া হয়েছে ৩ হাজার ৩০০ মামলায়।

এডিআর-এ নিষ্পত্তি হয়েছে ১ হাজার ৯১৩টি মামলা। ঢাকা ও চট্টগ্রামে শ্রমিক আইনগত সহায়তা সেলে এ পর্যন্ত আইনি সহায়তা প্রাপ্ত উপকারভোগী ২৯ হাজার ৩৩১ জন।

দেশে আর্থিকভাবে অসচ্ছল ও অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইনের’ অধীনে সরকারি খরচে এ সেবা দেওয়া হয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালিত হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর