শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আদালত কর্তৃক ‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তি কী বলল তাতে কিছু যায় আসে না : তথ্য প্রতিমন্ত্রী নারীদের ক্ষমতায়নে সব ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ সম্পর্কের বাইরে একজন নারীদের ক্যান্সার চিকিৎসাসেবা সহজলভ্য করার আহ্বান ডা. জুবাইদা রহমানের কারিগরি শিক্ষার মান বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বিজিবিতে আরও ২,২৫৮ পদ সৃষ্টির অনুমোদন দিয়েছে সরকার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ১:২১ পূর্বাহ্ন

আধাসামরিক বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র জন্য আরও ২,২৫৮টি পদ সৃষ্টির অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক  বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই পদগুলো বিজিবির তিনটি ব্যাটালিয়ন এবং একটি হাসপাতালের জন্য সৃষ্ট হবে।

উল্লিখিত ব্যাটালিয়নগুলোর অবস্থান কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী, বান্দরবান জেলার থানচি এবং মেহেরপুর জেলায় আর বিজিবির হাসপাতালটি অবস্থিত খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায়।

আদেশ অনুযায়ী, প্রতিটি ব্যাটালিয়নের জন্য ৭৪২টি করে পদ এবং হাসপাতালের জন্য ৩২টি পদ সৃষ্ট হবে।

নতুন পদ সৃষ্টির ফলে বিজিবির মোট জনবল দাঁড়াবে ৫৯,৭৩৫ জনে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর