মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

সচিবালয় থেকে শিক্ষার্থীদের সরাতে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটা,সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৫:০৬ অপরাহ্ন

বিভিন্ন দাবি নিয়ে সচিবালয়ের গেট ভেঙ্গে ভিতরে প্রবেশ করা শিক্ষার্থীদের লাঠিপেটা করে ও সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়ে  ১৫ মিনিটের মধ্যে বের করে দেওয়া হয়েছে। প্রায় দুই ঘণ্টা সচিবালয় অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার (২২ জুলাই) বিকাল পৌনে ৪টার দিকে শিক্ষার্থীরা সচিবালয়ের গেট দিয়ে জোর করে বিক্ষোভ মিছিল নিয়ে ঢুকে পড়ে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা যায়, দুপুর সোয়া ২টা থেকে শিক্ষার্থীরা শিক্ষা ভবন থেকে মিছিল নিয়ে সচিবালয়ের সামনে বিক্ষোভ করে। এরপর পৌনে ৪টার দিকে তারা সচিবালয়ের গেট দিয়ে ঢুকে পড়ে।

ভেতরে ঢুকে শিক্ষার্থীরা সচিবালয়ের ৭ ও ৮ নম্বর ভবনের সামনে রাখা গাড়ি ভাঙচুর করে। তারপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের লাঠিপেটা করে সচিবালয় থেকে বের করে দেন।

বিক্ষুব্ধ শিক্ষর্থীরা বলছেন, তাদের অনেকে আহত হয়েছে। এ ঘটনায় আনুমানিক ১০ থেকে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বলে জানা গেছে।

তারা সচিবালয়ে প্রবেশের সময় নানা স্লোগান দেয়। পরে শিক্ষার্থীরা সচিবালয় থেকে বের হয়ে আবার ইট-পাটকেল ছুড়তে থাকে। তখন আইনশৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর