শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

সাংবাদিকতার মানোন্নয়নে গবেষণা কার্যক্রম বাড়ানোর তাগিদ তথ্য ও সম্প্রচার উপদেষ্টার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১২ মার্চ, ২০২৫, ১১:২২ অপরাহ্ন

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, সাংবাদিকতার মানোন্নয়নে গবেষণা কার্যক্রম বাড়াতে হবে। এজন্য প্রেস ইনস্টিটিউট বাংলাদেশকে (পিআইবি) সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে। এর পাশাপাশি পিআইবিকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তুলতে হবে।

বুধবার (১২ মার্চ) ঢাকায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় উপদেষ্টা এসব কথা বলেন।

মাহফুজ আলম বলেন, পিআইবি সাংবাদিকদের প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি সাংবাদিকতার মানোন্নয়নে কাজ করছে। তিনি পিআইবির উন্নয়নে সুনির্দিষ্ট প্রস্তাবনা তৈরির জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। উপদেষ্টা পিআইবির কার্যক্রম বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

মতবিনিময় সভায় পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ ও ইনস্টিটিউটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভার পর উপদেষ্টা পিআইবিতে জুলাই শহিদ সাংবাদিক কর্নারের উদ্বোধন করেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর