বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আদালত কর্তৃক ‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তি কী বলল তাতে কিছু যায় আসে না : তথ্য প্রতিমন্ত্রী নারীদের ক্ষমতায়নে সব ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ সম্পর্কের বাইরে একজন নারীদের ক্যান্সার চিকিৎসাসেবা সহজলভ্য করার আহ্বান ডা. জুবাইদা রহমানের কারিগরি শিক্ষার মান বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

হাদিকে হত্যাচেষ্টা; ফয়সালের ব্যাংক হিসাবে চাঞ্চল্যকর লেনদেন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২:১৩ পূর্বাহ্ন

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় মূল সন্দেহভাজন হিসেবে নিষিদ্ধ ছাত্রলীগ ক্যাডার ফয়সাল করিম মাসুদের (ছদ্মনাম দাউদ বিন ফয়সাল) নাম উঠে এসেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার রাজনৈতিক তৎপরতা ও সন্দেহজনক আর্থিক লেনদেন তদন্ত করছে। 

সূত্র জানায়, ফয়সাল ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও আদাবর থানা ছাত্রলীগের সভাপতি ছিলেন। জুলাই বিপ্লবের পর নিষিদ্ধ সংগঠনের পক্ষে ঝটিকা মিছিল ও গোপন বৈঠকে তিনি সক্রিয় ছিলেন। হামলার কয়েক দিন আগে একটি অনুষ্ঠানে হাদির পাশেই তাকে বসতে দেখা যায়।

সূত্র জানায়, তার পরিবারও আওয়ামী রাজনীতিতে জড়িত। যদিও তার বাবা একজন ছোট ব্যবসায়ী, তবে পরিবারের এই দীর্ঘদিনের রাজনৈতিক সংশ্লিষ্টতা তাকে এবং পরিবারকে মোহাম্মদপুর এলাকায় প্রভাব বিস্তারে ব্যাপকভাবে সাহায্য করেছে। হামলার ঘটনার পর পরিবারের দুই সদস্যকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

গোয়েন্দা তথ্য বলছে, হাদির ওপর হামলার প্রেক্ষাপটে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো, জুলাই বিপ্লবের পর ফয়সালের ব্যাংক অ্যাকাউন্টে বিপুল অঙ্কের লেনদেন। তার ব্যাংক হিসাবগুলো পর্যালোচনা করে দেখা গেছে, স্বল্প সময়ে বড় অঙ্কের টাকা জমা ও উত্তোলন হয়েছে। এই লেনদেনের একটি অংশ এসেছে বিদেশ থেকে। দেশের ভেতর থেকেও বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে তার অ্যাকাউন্টে অর্থ এসেছে। এসব অর্থ বৈধ চ্যানেলে এসেছে কিনা? কারা এই অর্থ দিয়েছেন এবং কী উদ্দেশ্যে দিয়েছেন তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বিদেশে অবস্থানরত কিছু ব্যক্তির সঙ্গে ফয়সালের নিয়মিত আর্থিক যোগাযোগের তথ্যও বিশ্লেষণ করা হচ্ছে। এর মধ্যে ভারতে পলাতক কামালের কাছ থেকে অর্থ পাওয়ার তথ্য বিশেষ গুরুত্ব পাচ্ছে।এসব অর্থের উৎস ও উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে। সরকার তাকে গ্রেপ্তারে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে।

ফয়সাল তথ্যপ্রযুক্তিতে বেশ দক্ষ। হাদিকে গুলি করার আগেই সে তার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করেছে। ঘটনার দিন আততায়ী ফয়সাল মোবাইল ফোনও ব্যবহার করেনি। এমনকি তাকে নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য আশপাশে কিলার গ্রুপের রেসকিউ টিমও ছিল।ফয়সাল ‘অ্যাপল সফট আইটি’ নামে একটি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের মালিক। তিনি দুবছর আগে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসেরও (বেসিস) সদস্য হন।ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, ‌‘আমরা প্রাইম সাসপেক্টকে খুঁজছি। জনগণের সহযোগিতা চাই।’

হাদির ওপর হামলার ঘটনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক পরিবেশ ও প্রার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।-সূত্র: আমার দেশ


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর