মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

জুলাই শহীদদের গণকবর, ডিএনএ টেস্টে শনাক্ত হবে মরদেহ: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২ আগস্ট, ২০২৫, ৫:০৯ অপরাহ্ন

রাজধানীর রায়েরবাজার গণকবরে দাফন হওয়া জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের মরদেহগুলো ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্তের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।একইসঙ্গে তিনি বলেন, শহীদদের পরিবার চাইলে লাশগুলো গ্রামেও নিয়ে যেতে পারবে।

আজ শনিবার(২ আগস্ট) রাজধানীর রায়েরবাজার কবরস্থানে গণকবর পরিদর্শন শেষে  তিনি এসব কথা বলেন ।

রায়েরবাজারে ১১৪ জনের কবর দেয়া হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, যাদের কবর দেয়া হয়েছে তাদের পরিবার চাইলে ডিএনএ টেস্ট করা হবে। শনাক্ত হওয়ার পর চাইলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং তারা নিজেদের ইচ্ছামতো জায়গায় নিয়ে দাফন করতে পারবে।

তিনি বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার চলমান রয়েছে। আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি। দুর্নীতি বন্ধে মিডিয়ার আরো সরব হওয়া দরকার।

গণকবর পরিদর্শন শেষে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।

এর আগে উপদেষ্টা রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন করেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর