সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
দ্রুতই মালয়েশিয়ার শ্রমবাজার চালু হবে: মুখপাত্র মাহদী আমিন ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর কাছে ১১ প্রস্তাবনা বৈঠক শেষে পাকিস্তান ছেড়েছে ইরানের প্রতিনিধিদল অবসরপ্রাপ্ত শিক্ষকরা হবেন ম্যানেজিং কমিটির সভাপতি : শিক্ষামন্ত্রী বাংলাদেশের সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয়: প্রধানমন্ত্রী ইরান যুদ্ধের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ইসরায়েল রাজধানীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন স্বাস্থ্য প্রতিমন্ত্রীর কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী স্বপন জাতির সঙ্গে গাদ্দারি করে যাত্রা শুরু করেছে বিএনপি: ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্রকে ‘পারস্পরিক শুল্ক’ ২০ শতাংশ থেকে কমানোর প্রস্তাব বাংলাদেশের

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬, ৩:০৪ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রকে ‘রেসিপ্রোকাল ট্যারিফ বা পারস্পরিক শুল্ক’ ২০ শতাংশ থেকে কমানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) স্থানীয় সময় বিকেলে ওয়াশিংটন ডিসিতে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রির সাথে সাক্ষাৎ করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। প্রস্তাবটি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন গ্রির।

আজ শুক্রবার ( ৯ জানুয়ারি) সকালে এক বার্তায় সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

সাক্ষাৎকালে, ঢাকা-ওয়াশিংটনের মধ্যেকার বাণিজ্য ঘাটতি কমানোর অগ্রগতি তুলে ধরেন ড. খলিলুর রহমান। জানান, চুক্তি কার্যকরের আগেই যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়ে বাণিজ্য ঘাটতি অনেকাংশে কমাতে সক্ষম হয়েছে বাংলাদেশ।

এসময়, মার্কিন কাঁচামাল ব্যবহার করে তৈরি পোশাকে শুল্ক কমানোর ব্যাপারেও সম্মতি জানান তিনি। পাশাপাশি, সাম্প্রতিক ভিসা বন্ড তালিকায় বাংলাদেশের নাম সংযুক্ত হওয়ায় ব্যবসায়িক ভ্রমণ সহজ করার অনুরোধও জানান ড. খলিলুর রহমান।

এছাড়া, শনিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর