শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আদালত কর্তৃক ‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তি কী বলল তাতে কিছু যায় আসে না : তথ্য প্রতিমন্ত্রী নারীদের ক্ষমতায়নে সব ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ সম্পর্কের বাইরে একজন নারীদের ক্যান্সার চিকিৎসাসেবা সহজলভ্য করার আহ্বান ডা. জুবাইদা রহমানের কারিগরি শিক্ষার মান বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সেনা ক্যাম্প ও সিএমএইচে ঈদ শুভেচ্ছা বিনিময় সেনাপ্রধানের

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৮ জুন, ২০২৫, ৫:১২ অপরাহ্ন

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ও ঢাকার বিভিন্ন সেনা ক্যাম্প পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার (৭ জুন) রাতে সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, সিএমএইচে পরিদর্শনকালে সেনাপ্রধান হাসপাতালে চিকিৎসাধীন সামরিক রোগীদের এবং জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে আহত রোগীদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

মোতায়েনরত সেনাসদস্যদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ঢাকাস্থ বিভিন্ন সেনা ক্যাম্প পরিদর্শন করেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। সেখানে দায়িত্ব পালনরত সেনাসদস্যদের সঙ্গে ঈদ শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন।

সেনাসদস্যগণ সেনাপ্রধানকে পাশে পেয়ে অনুপ্রাণিত এবং অত্যন্ত আনন্দিত হন। তিনি তাদের সঙ্গে প্রীতিভোজেও অংশ নেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর