সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

মালয়েশিয়া সফরে গেছেন সেনাবাহিনী প্রধান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৫:১৪ অপরাহ্ন

১৪তম ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্সে (আইপিএসিসি) যোগ দিতে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আজ সোমবার (২২ সেপ্টেম্বর) চার দিনের সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।চ

মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ড ও মালয়েশিয়ান ডিফেন্স ফোর্সের যৌথ আয়োজনে কুয়ালামপুরে অনুষ্ঠিতব্য এ সম্মেলনে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্থলবাহিনীর সেনাপ্রধানরা উপস্থিত থেকে মৈত্রী ও সহযোগিতা জোরদার, অভিন্ন চ্যালেঞ্জগুলো মোকাবিলায় মতবিনিময় এবং আঞ্চলিক সংকটে সমন্বিত পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা করবেন।

এই সফরের মধ্য দিয়ে ইন্দো-প্যাসিফিক দেশগুলো এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা বাড়বে বলে আশা করা যায়।

সফর শেষে আগামী ২৭ সেপ্টেম্বর দেশে আসবেন সেনাবাহিনী প্রধান।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর