বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সামাজিক দায়বদ্ধতায় দৃষ্টান্ত স্থাপন করলো আর পি সাহা বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন অ্যান্ড ডিজাইন বিভাগ গভর্নরের উপদেষ্টাকে ‘জোরপূর্বক’ কার্যালয় থেকে বের করে দিলেন বাংলাদেশ ব্যাংক এর কর্মকর্তারা মার্কিন বাণিজ্য চুক্তি পর্যালোচনা করবে সরকার: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির আগামীকাল বালাগঞ্জ বাজারের সঙ্গে মৌলভীবাজারের যোগাযোগ সহজ করতে ফেরি সার্ভিস চালু হবে: এম এ মালিক ইরানে সম্ভাব্য মার্কিন হামলার শঙ্কায় নাগরিকদের দেশ ছাড়তে বলছে বিভিন্ন দেশ মধ্যপ্রাচ্যে ভারতের অগ্রাধিকার যাচাইয়ে ইসরায়েল সফরে মোদি বিটিভিকে জনগণের প্রচারমাধ্যম করার উদ্যোগ নেওয়া হচ্ছে: জহির উদ্দিন স্বপন বরিশালের আইনজীবী সমিতির সভাপতি গ্রেপ্তার ৪৪তম বিসিএস শিক্ষা ক্যাডারে ৩২৬ কর্মকর্তার প্রভাষক পদে পদায়ন জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ১:৪৩ অপরাহ্ন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। চীনের জনগণ তাকে গভীর কৃতজ্ঞতা ও সর্বোচ্চ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বলে চিঠিতে উল্লেখ করেন তিনি।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে । চিঠিতে লেখা হয়েছে, চীনের জনগণের একজন প্রিয় বন্ধু হিসেবে পরিচিত খালেদা জিয়ার অবদান দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর স্থায়ী ছাপ রেখে গেছে। চীনের জনগণ তাকে গভীর কৃতজ্ঞতা ও সর্বোচ্চ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) তারেক রহমানের কাছে লেখা এক চিঠিতে ইয়াও ওয়েন এই প্রতিক্রিয়া জানিয়েছেন। ঢাকায় চীন দূতাবাস তাদের ফেসবুক পেজে চিঠিটি প্রকাশ করেছে।

তারেক রহমানের কাছে পাঠানো চিঠিতে ইয়াও ওয়েন লিখেছেন, ‘অত্যন্ত গভীর শোক ও ভারাক্রান্ত হৃদয়ে বিএনপির চেয়ারপারসন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আপনার প্রিয় মা খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীর সমবেদনা জানাচ্ছি।’

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আলাদা আলাদাভাবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের কাছে শোকবার্তা পাঠিয়েছেন।

ইয়াও ওয়েন লিখেছেন, ‘খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক ছিলেন এবং স্বাধীনতার এক অবিচল পথিকৃৎ হিসেবে ভূমিকা রেখেছেন। তার নেতৃত্ব দেশের ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, আর তার দৃঢ়তা দেশের জনগণকে অনুপ্রাণিত করেছে। তিনি চীনা জনগণের একজন প্রিয় বন্ধু হিসেবেও পরিচিত ছিলেন; তার অবদান আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর স্থায়ী ছাপ রেখে গেছে। চীনের জনগণ তাকে গভীর কৃতজ্ঞতা ও সর্বোচ্চ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’

বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে লিখেছেন, ‘কমিউনিস্ট পার্টি অব চায়না আপনার নেতৃত্বে থাকা বিএনপির সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে।’

তারেক রহমানকে দেওয়া চিঠিতে আরও লেখা হয়েছে, ‘আরও একবার আমার আন্তরিক সমবেদনা গ্রহণ করুন। খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করি। বাংলাদেশ ও চীন–বাংলাদেশ সম্পর্কের জন্য তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকুক।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর