মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

দেশের পরিচ্ছন্নতা কর্মীদের অক্লান্ত পরিশ্রমেই আনন্দময় হয়েছে সবার ঈদ : উপদেষ্টা আসিফ মাহমুদ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ১:০৭ অপরাহ্ন

সারাদেশের পরিচ্ছন্নতা কর্মীদের অক্লান্ত পরিশ্রমে সকলের ঈদ হয়েছে আনন্দময় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে বলা হয়েছে, ‘ঈদ মানেই ত্যাগ স্বীকার করা, তাই ঈদের আনন্দকে ত্যাগ করে আমরা মানুষের জন্য শহর পরিষ্কার রাখছি’।

পোস্টে বলা হয়েছে, ‘পরিচ্ছন্নতা কর্মীদের অক্লান্ত পরিশ্রমে ঈদ হয়েছে আনন্দময়, ধন্যবাদ আপনাদের।’

অপর এক পোস্টে বলা হয়েছে, ১২টি সিটি কর্পোরেশনের ৪৮৭টি ওয়ার্ড-শতভাগ বর্জ্য অপসারণ দ্রুত সময়ের মধ্যে সম্ভব হয়েছে সম্মিলিত পরিকল্পনা, পরিশ্রম ও ভালোবাসার কারণে। এটা শুধু পরিসংখ্যান নয়, এটা আমাদের প্রতিশ্রুতির জয়-পরিচ্ছন্নতা এখন শুধু অঙ্গীকার নয়, বাস্তবতা।

উপদেষ্টা বলেছেন, ঈদুল আযহায় ১২ঘন্টারও কম সময়ে পরিস্কার ঢাকা। ঈদের দিনসহ টানা তিনদিন পশু কোরবানি হয়েছে। নগরবাসীর দায়িত্ববোধ আর পরিচ্ছন্নতা কর্মীদের অক্লান্ত পরিশ্রমে স্থানীয় সরকার মন্ত্রণালয় বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতায় তাদের কমিটমেন্ট রেখেছে। পরিচ্ছন্ন শহর শুধু একটি লক্ষ্য নয়, এটি একটি প্রতিদিনের দায়িত্ব। এই দায়িত্ব পালনে সকল সহকর্মীর প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা।

আসিফ মাহমুদ ঈদুল আযহা উদযাপন শুরুর প্রাক্কালে বলেছেন, ‘কোরবানির ঈদ আনন্দ হোক সুস্থ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব। স্থানীয় সরকার মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন, পৌরসভা এবং জনগণের সমন্বিত প্রচেষ্টায়, আমরা পারি ঈদের দিনকেও পরিচ্ছন্ন রাখতে পেরেছি। ত্যাগের এই দিনে আমাদের দায়িত্ব কেবল কোরবানিতেই শেষ নয়, পরিবেশ রক্ষা করাটাও বড় ইবাদত। আসুন সবাই মিলে নিজ নিজ এলাকার কোরবানির বর্জ্য নির্ধারিত স্থানে ফেলি, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ গড়ি। পরিচ্ছন্ন বাংলাদেশ আমাদের সকলের।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর