শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মগড়া নদীর উপর দৃশ্যমান হচ্ছে দৃষ্টিনন্দন ‘নেটওয়ার্ক আর্চ ব্রিজ’ দেশের দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল আজ রাতে প্রথম হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হজযাত্রীদের সেবা নিশ্চিত করা আমাদের দায়িত্ব: ধর্মমন্ত্রী কায়কোবাদ রাশিয়ার জ্বালানি কিনতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু আজ মিরপুরে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ এপ্রিল-মে মাসের জন্য পর্যাপ্ত জ্বালানি আছে: প্রতিমন্ত্রী অমিত ইরানের সঙ্গে দ্রুতই শেষ হবে যুদ্ধ- ট্রাম্প ‘সংসদে বিরোধীদলের কণ্ঠরোধ করায় ১১ দলীয় ঐক্যজোট রাজপথে নামতে বাধ্য হচ্ছে’-ডা. শফিকুর রহমান

রাজনৈতিক দলের সমর্থন ছাড়া প্রবাসীদের ভোটদান ভেস্তে যাবে : সিইসি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১১:১২ পূর্বাহ্ন

রাজনৈতিক দলগুলোর সমর্থন ছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটদান ভেস্তে যাবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) নির্বাচন ভবনের অডিটরিয়ামে আয়োজিত প্রবাসীদের ভোটদান পদ্ধতি নির্ধারণে অংশীজনদের নিয়ে আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।

পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং ও প্রক্সি ভোটিং পদ্ধতির স্বচ্ছতা, ডিজাইন, নিরাপত্তা, মান ও আইনি চ্যালেঞ্জসহ সার্বিক দিক নিয়ে রাজনৈতিক দলসহ অংশীজনের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

সিইসি বলেন, দায়িত্ব নেওয়ার প্রথমেই ওয়াদা করেছিলাম যে আসছে নির্বাচনে প্রবাসীদের ভোটের ব্যবস্থা করবো। প্রবাসীরাও দেখা করে ভোটের ব্যবস্থা করার অনুরোধ করেন।

তিনি বলেন, আমরা ইনহাউস এটা নিয়ে অনেক আলোচনা করেছি। বুয়েট, ডুয়েট, এমআইএসটিসহ দেশি-বিদেশি ফার্মকে যুক্ত করে একটা ব্যবস্থা বের করার চেষ্টা করেছি।

সিইসি বলেন, দেশের আর্থ-সামাজিক বাস্তবতা, সাক্ষরতার হার দেখে সিদ্ধান্ত নিতে হয়। সব বিবেচনা করে বিশেষজ্ঞরা প্রস্তাব করেছে। আমরা আপনাদের পরামর্শ নিয়ে এগোতে চাই। আমাদের দলগুলোর সমর্থন যদি না পাই তাহলে বাস্তবায়ন হবে না। কস্ট ইফেকটিভ, সহজে উপযোগিতা যাতে হয় সেভাবে এগোতে হবে।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমরা চাই পরবর্তী নির্বাচনে অন্তত যাত্রাটা হোক। আমাদের পাশের দেশ ভারত এখনও চালু করতে পারেনি। অনেক দেশ করেছে। তবে আমরা সীমিত পরিসরে অন্তত শুরুটা করতে চাই।

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, দেশের মোট ভোটারের ১০ শতাংশের মতো প্রবাসী ভোটার। আশা করি সবার মতামত নিয়ে এটা বাস্তবায়ন করতে পারবো।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, প্রবাসীরা ভোট দিতে না পারলে ভোটের কাস্ট হারে প্রভাব পড়ে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে দৃঢ়প্রতিজ্ঞ নির্বাচন কমিশন। আমরা উৎসবমুখর পরিবেশে ভোট চাই। এই উৎসবে প্রবাসীদের অন্তর্ভুক্ত করতে চাই।

সেমিনারে অন্য নির্বাচন কমিশনার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মতিউর রহমান আকন্দসহ বিভিন্ন দলের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর