মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম সফরে যাচ্ছেন জামায়াত আমির

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ১২:২৩ অপরাহ্ন

শনিবার (২২ নভেম্বর) চট্টগ্রাম সফরে যাবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার সফর ঘিরে চট্টগ্রামজুড়ে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সফর ঘিরে পুরো নগরীর নেতাকর্মী ও ইসলামী আন্দোলনের সমর্থকদের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

দিনের কর্মসূচি অনুযায়ী, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান বিকাল ২টা ৩০ মিনিট থেকে ৩টার মধ্যে হেলিকপ্টারযোগে চকবাজারের ঐতিহাসিক প্যারেড ময়দানে অবতরণ করবেন। সেখান থেকে সড়কপথে তিনি আকবর শাহ থানার আল জামিয়াতুল ইসলামিয়া (পূর্ব ফিরোজ শাহ কলোনি) বড় মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

এরপর তিনি সন্ধ্যা ৬টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

আমিরের এই সফর চট্টগ্রামের সাংগঠনিক অগ্রযাত্রায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মহানগর জামায়াত বিশ্বাস করে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর