বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আদালত কর্তৃক ‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তি কী বলল তাতে কিছু যায় আসে না : তথ্য প্রতিমন্ত্রী নারীদের ক্ষমতায়নে সব ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ সম্পর্কের বাইরে একজন নারীদের ক্যান্সার চিকিৎসাসেবা সহজলভ্য করার আহ্বান ডা. জুবাইদা রহমানের কারিগরি শিক্ষার মান বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ইতা‌লিতে ওয়ার্ক ভিসা আবেদনকারীদের জন্য দূতাবাসের বার্তা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৩:৪২ অপরাহ্ন

ঢাকার ইতা‌লি দূতাবাস ওয়ার্ক ভিসা আবেদনের জন্য অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার বিষ‌য়ে দিক‌নি‌র্দেশনা দি‌য়ে‌ছে।  

আজ সোমবার (৮ ডিসেম্বর) ঢাকার ইতা‌লি দূতাবাস ওয়ার্ক ভিসা আবেদনকারীদের জন্য এক বিজ্ঞপ্তি‌তে এ বার্তা জা‌নি‌য়ে‌ছে।

বিজ্ঞপ্তি‌তে উল্লেখ করা হয়, ওয়ার্ক ভিসা আবেদনের জন্য অ্যাপয়েন্টমেন্ট কীভাবে পাবেন সে সম্পর্কে কিছু প্রশ্নের উত্তরে, দূতাবাস নিম্নলিখিত বিষয়গুলো মনে করিয়ে দিতে চায়।

যাদের ২০২৫ সালে ইস্যু করা অথবা ২০২৫ সালে পুনঃনিশ্চিত করা একটি ওয়ার্ক নুলাওস্তা আছে তাদের নিম্নলিখিত লিঙ্কে ভিএফএস গ্লোবালের নির্দিষ্ট ওয়েব পোর্টালে নিবন্ধন করতে হবে ।

ইতালিতে নিয়োগকর্তা কর্তৃক সরবরাহ করা ২০২৫ এর নুলাওস্তা কপি আপলোড করতে হবে। দূতাবাস নুলাওস্তার বৈধতা যাচাই করবে এবং নিবন্ধনের পরের কয়েক দিনের মধ্যে একটি অ্যাপয়েন্টমেন্ট প্রদান করবে।

যাদের কাছে ২০২৩-২০২৪ সালে ইস্যু করা একটি নুলওস্তা আছে, তাদের ইতালিয়ান ইমিগ্রেশন অফিস কর্তৃক তাদের নুলাওস্তার পর্যালোচনা সম্পন্ন না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। পর্যালোচনা সম্পন্ন হওয়ার পরে, ভিএফএস গ্লোবাল তাদের সঙ্গে যোগাযোগ করবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর