মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
‘বাংলা নববর্ষে যেকোনো ধরনের নাশকতা রোধে প্রস্তুত র‌্যাবের স্পেশাল ফোর্স’-র‍্যাব মহাপরিচালক ট্রাম্পের নৌ অবরোধের হুমকিকে ‘অত্যন্ত হাস্যকর’ বললেন ইরানের নৌ প্রধান ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের ৩ কোটির বেশি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়বে: জাতিসংঘ সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সায় নেই যুক্তরাজ্যের: স্টারমার ইরান আলোচনা ব্যর্থ হওয়ার পর হরমুজ প্রণালি অবরোধের নির্দেশ ট্রাম্পের ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদের জামিন নামঞ্জুর তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না: জামায়াতে ইসলামীর আমির

১৬ বছর বা তদূর্ধ্ব বয়সীরা এনআইডি পাবেন : ইসি সচিব

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৩৭ অপরাহ্ন

১৬ বছর বা তদূর্ধ্ব বয়সীরা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করতে পারবেন এবং তারা এনআইডি পাবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

আজ মঙ্গলবার ( ৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, ‘সম্প্রতি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাদের বয়স ১৬ বছর হয়েছে তারা এনআইডির জন্য নিবন্ধন করতে পারবেন। এতে আমরা অগ্রিম কিছু তথ্য রাখতে পারব। অনেকগুলো কাজে এনআইডি লাগে। যে সমস্ত শিক্ষার্থী বিদেশে পড়াশোনা করতে যান বা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে যান, চিকিৎসাসহ এ সব ব্যাপারে অনেক কিছুতেই এনআইডি প্রাসঙ্গিক হয়ে পড়ে। ফলে ওই জায়গাটাতে দেখা যায় যে তার অসম্পূর্ণতার কারণে তাদের অসুবিধা হচ্ছে। এজন্য ১৬ বছর এবং তদূর্ধ্ব বয়সে এনআইডি পাবেন । যারই বয়স ১৬ বছর পূর্ণ হবে তিনি এনআইডির জন্য আবেদন করতে পারবেন।’

এনআইডি হারিয়ে গেলে জিডি করা লাগবে না জানিয়ে ইসি সচিব আরো বলেন, একটা জিনিস আমাদের সবার জানার দরকার তা হলো- এনআইডি কার্ড হারিয়ে গেলে জিডি বা জেনারেল ডায়রি করার একটা প্রভিশন ছিল। ওটাকে আমরা বলেছি, জিডি লাগবে না।

তিনি বলেন, মানুষের অসুবিধা হয়। সময়ের স্বল্পতা আছে। সুযোগের স্বল্পতা আছে। তার থেকে বরং  জিডি ছাড়াই দ্বিতীয় এনআইডি কার্ড পাওয়ার সুযোগ আছে।

উল্লেখ্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারিয়ে গেলে এখন থেকে আর সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে না বলে সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে ইসি। হারিয়ে যাওয়া এনআইডি তুলতে আগে জিডি করতে হতো। জনদুর্ভোগ কমাতে এখন থেকে আর জিডি করা লাগবে না বলে কমিশন এমন সিদ্ধান্ত নিয়েছে। মানুষকে যাতে আরো সহজে এবং দ্রুত সেবা প্রদান নিশ্চিত করা যায় সেজন্য এই সিদ্ধান্ত নেয়া।

ইসি সূত্রে জানা গেছে, এনআইডি সংশোধনের ক্র্যাশ প্রোগ্রামের আওতায় ২০২৫ সালের প্রথম ছয় মাসে ৯ লাখ ৭ হাজার ৬৬২ এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি করেছে ইসি। এই সময় এনআইডি সংশোধনের জন্য মোট ৯ লাখ ৮৪ হাজার ৩৫৬টি আবেদন পড়ে ইসিতে। এতে এনআইডি সংশোধন নিয়ে নাগরিকদের দুর্ভোগ কমেছে বলে সম্প্রতি এই দাবি করেন ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর