বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

হাদির গুলিবিদ্ধের ঘটনায় সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিলো ইসি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিন বলেছিলেন, মাঝেমধ্যে দুই একটা খুন-খারাবি হয়। এই যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। তার এই বক্তব্যে জামায়াতসহ সমালোচনা সৃষ্টি হলে সেটির ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

সোমবার (১৫ ডিসেম্বর) রাতে ইসির পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ ব্যাখ্যা দেয়া হয়।

এতে বলা হয়, আজ ১৫ ডিসেম্বর সকালে প্রধান নির্বাচন কমিশনার এ, এম, এম নাসির উদ্দিন রাজধানীতে আইএফইএস কর্তৃক আয়োজিত একটি অনুষ্ঠান শেষে শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রদত্ত বক্তব্যের একটি অংশকে উদ্ধৃত করে বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় প্রচারিত তথ্যের বিষয়টি নির্বাচন কমিশনের দৃষ্টিগোচর হয়েছে।

বক্তব্যের ব্যাখ্যায় বলা হয়, হাদির ওপর সন্ত্রাসী হামলাকে প্রধান নির্বাচন কমিশনার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনায় নিয়েছেন। এর অংশ হিসেবে গতকাল ১৪ ডিসেম্বর বিকেল ৪ টায় আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে কমিশন জরুরি সভা করেন। সভায় সিইসি দ্রুততম সময়ের মধ্যে হামলাকারীকে আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় কমিশন গভীর উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরণের ঘটনা রোধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কঠোর নির্দেশনা দেন।

প্রধান নির্বাচন কমিশনার মহোদয় মূলত তার বক্তব্যে বুঝাতে চেয়েছেন যে, হাদির ওপর সন্ত্রাসী হামলা আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্থ করতে পারবেনা। কমিশন তার দ্রুত সুস্থতা কামনা করছে এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। উপর্যুক্ত বর্ণনা প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যের বিষয়ে ভুল বোঝাবুঝির অবসান করবে বলে কমিশন মনে করে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর