মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ জন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ১২:১৮ অপরাহ্ন

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এক হাজার ৮৭০ জন প্রভাষককে পদোন্নতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। পদোন্নতি দিয়ে তাদের সহকারী অধ্যাপক করা হয়েছে। 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

এতে বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রভাষক পর্যায়ের এসব কর্মকর্তাকে (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৬ষ্ঠ গ্রেড, টাকা ৩৫,৫০০-৬৭,০১০/- বেতনক্রমে) সহকারী অধ্যাপক পদে পদোন্নতি প্রদানপূর্বক স্ব স্ব কলেজ/দপ্তরে ইনসিটু হিসেবে পদায়ন করা হলো।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে যোগদান করে পূর্ববর্তী পদের (প্রযোজ্য ক্ষেত্রে) দায়িত্ব পালন করবেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে প্রকাশিত নির্দেশনাবলী অনুযায়ী পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের বিমুক্তি ও যোগদান প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে হবে।

ইনসিটু/সংযুক্ত সহকারী অধ্যাপকরা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকার পরিবর্তে স্ব স্ব কর্মস্থলের নির্ধারিত হারে বেতন ও অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর