বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

তারেক রহমানের চট্টগ্রাম সফর ও নির্বাচনী কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬, ১:৩৯ অপরাহ্ন

সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রবিবার ( ২৫ জানুয়ারি) চট্টগ্রামে নির্বাচনী প্রচারণা চালাবেন। তিনি আজ সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা থেকে বিমানযোগে চট্টগ্রামে পৌঁছাবেন এবং সেখানে রাতযাপন করবেন।  

আজ শনিবার ( ২৪ জানুয়ারি) সকালে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলটির চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন এই তথ্য জানান।

তিনি আরও বলেন, ২৫ জানুয়ারি সকাল সাড়ে ৯টায় তিনি চট্টগ্রামের একটি হোটেলে বিশ্ববিদ্যালয়ের ৩০০ শিক্ষার্থীর সঙ্গে ইয়ুথ পলিসি টক-এ অংশ নেবেন। আলোচনায় শিক্ষা, কর্মসংস্থান, কৃষি ও নারীর ক্ষমতায়নসহ বিএনপির নীতি নিয়ে মতবিনিময় করবেন।

মাহাদী আমিন বলেন, এরপর তারেক রহমান চট্টগ্রাম পলোগ্রাউন্ডে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন। ফেনী ও কুমিল্লার বিভিন্ন কেন্দ্রে যাত্রাপথে আরও সমাবেশে অংশ নেবেন। দিনের শেষে নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে নির্বাচনী সমাবেশ শেষ করে ঢাকার গুলশানে নিজের বাসভবনে ফিরবেন।

তিনি বলেন, একইদিন দুপুর ২টায় রাজধানীর গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন পার্কে আয়োজিত ‘মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান’-এ ‘আমার ভাবনায় বাংলাদেশ’ রিল-মেকিং প্রতিযোগিতার বিজয়ীরা তারেক রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় আড়াই হাজার প্রতিযোগীর মধ্যে নির্বাচিত দশজন বিজয়ী এই আলাপচারিতায় অংশ নেবেন।

মাহাদী আমিন আরও বলেন, বিএনপি নির্বাচনের স্বচ্ছতা ও ভোটারদের সহায়তার জন্য ইলেকশন হটলাইন ১৬৫৪৩ ও হোয়াটসঅ্যাপ হটলাইন +৮৮০১৮০৬-৯৭৭৫৭৭ চালু করেছে। শহর ও গ্রাম উভয় পর্যায়ের নাগরিকদের সম্পৃক্ত করে একটি স্বচ্ছ, গ্রহণযোগ্য ও নাগরিকবান্ধব নির্বাচনী পরিবেশ গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। ইতোমধ্যেই এই হটলাইনের মাধ্যমে অসংখ্য মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং বিভিন্ন বিষয়ে সমাধান পেয়েছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর