মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

চীনের মেডিকেল টিম আসছে সন্ধ্যায়

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ৫:৩৬ অপরাহ্ন

বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় সহায়তা দিতে একটি জরুরি চীনা মেডিকেল টিম আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবে।

আজ সকালে চীনা দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অনুরোধে পাঁচজন চীনা বার্ন বিশেষজ্ঞ ডাক্তার এবং নার্সের সমন্বয়ে গঠিত জরুরি মেডিকেল টিম সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবে।’

পৌঁছানোর পর চিকিৎসক দলটি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যাবে, সেখানে তারা প্রয়োজনীয় সকল চিকিৎসা সেবা দেবেন এবং আহতদের বর্তমান শারীরিক অবস্থার মূল্যায়ন করবে।

এদিকে, বৃহস্পতিবার সকালে দুই দেশের চিকিৎসকদের মধ্যে ভিডিও আলোচনা অনুষ্ঠিত হয়। এতে কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির বিশেষজ্ঞরা বাংলাদেশের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে যুক্ত ছিলেন।

দূতাবাস জানিয়েছে, সাম্প্রতিক সামরিক বিমান দুর্ঘটনায় গুরুতর আহত বেশ কয়েকজন রোগীর অবস্থা পর্যালোচনা ও যৌথভাবে চিকিৎসা পরিকল্পনা নিয়ে আলোচনা করতে বাংলাদেশি ডাক্তারদের সাথে বার্ন চিকিৎসা, প্লাস্টিক সার্জারি, শিশু কিডনি ও শ্বাসতন্ত্র মেডিসিনের চীনা বিশেষজ্ঞরা যোগ দেন।

এই উদ্যোগ সংকটকালীন ও জরুরি পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে চীনের মানবিক সহযোগিতার বাড়তি দিককে তুলে ধরে। সূত্র: বাসস


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর