২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল।
আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায় ঘোষণার এ দিন নির্ধারণ করে।
এদিকে, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য ও সমস্ত তথ্য-উপাত্তের মাধ্যমে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছেন বলে জানান প্রসিকিউটর এস এম মইনুল হোসেন। আসামিদের সর্বোচ্চ সাজা প্রত্যাশা করেছেন তিনি।
অপরদিকে, গুলিতে আবু সাইদের মৃত্যু হয়েছে বলে প্রমাণে ব্যর্থ হয়েছে প্রসিকিউশন-এমন দাবি আসামিপক্ষের আইনজীবীর। তাছাড়া এই মামলাটি ট্রাইব্যুনালের আইনের এখতিয়ারে পরে কিনা সেটা নিয়েও প্রশ্ন রয়েছে বলে মন্তব্য করেন তিন আসামির আইনজীবী আজিজুর রহমান দুলু।