সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

জাপানে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট সেবা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন

জাপানের টোকিওর বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট সেবার কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া ।  

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দূতাবাসের হলরুমে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া বলেন, ই-পাসপোর্ট সেবা চালু হলে জাপান থেকে ভ্রমণ ও ইমিগ্রেশন আরও সহজ হবে। সরকার প্রবাসীদের কল্যাণে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। বিভিন্ন দেশে সময়মতো পাসপোর্ট পাওয়া নিয়ে প্রবাসীদের দীর্ঘদিনের যে অভিযোগ ছিল, সরকার তার সমাধান করেছে। এখন স্বল্প সময়ের মধ্যেই প্রবাসীরা পাসপোর্ট হাতে পাচ্ছেন।

রাষ্ট্রদূত মো. দাউদ আলী বলেন, জাপানে ই-পাসপোর্ট সেবা চালুর মাধ্যমে এখানকার প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের একটি দাবি পূরণ হলো।

অন্যান্যদের মধ্যে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, ই-পাসপোর্ট প্রকল্পের কর্মকর্তা, বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের প্রতিনিধি, জাপানে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির সদস্য ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর