সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
‘বাংলা নববর্ষে যেকোনো ধরনের নাশকতা রোধে প্রস্তুত র‌্যাবের স্পেশাল ফোর্স’-র‍্যাব মহাপরিচালক ট্রাম্পের নৌ অবরোধের হুমকিকে ‘অত্যন্ত হাস্যকর’ বললেন ইরানের নৌ প্রধান ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের ৩ কোটির বেশি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়বে: জাতিসংঘ সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সায় নেই যুক্তরাজ্যের: স্টারমার ইরান আলোচনা ব্যর্থ হওয়ার পর হরমুজ প্রণালি অবরোধের নির্দেশ ট্রাম্পের ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদের জামিন নামঞ্জুর তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না: জামায়াতে ইসলামীর আমির

ইসির নিবন্ধন পাচ্ছে জনতার দল ও আমজনতার দল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৫:০১ অপরাহ্ন

নতুন দল হিসেবে নিবন্ধন পেতে যাচ্ছে জনতার দল ও আমজনতার দল। পুনরায় তদন্তের পর এই দুইটি দলকে নিবন্ধন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে এক কর্মশালায় এই তথ্য জানান কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

ইসি সচিব বলেন, কয়েকটি দলের কার্যক্রম পুনরায় তদন্ত করা হয়েছে। তদন্তে আমজনতার দল ও জনতার দলের জেলা এবং উপজেলা পর্যায়ের কার্যালয়ের অস্তিত্বের খোঁজ পাওয়া গেছে। দল দুটি নিবন্ধনের শর্তপূরণ করায় নিবন্ধন দেয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

তিনি আরও বলেন, এই দল দুইটির বিষয়ে আপত্তি রয়েছে কি না তা জানতে আগামীকাল শুক্রবার পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হবে। আগামী ৯ ডিসেম্বর সময় দিয়ে দল দুটির বিষয়ে আপত্তি জানানো যাবে।

প্রসঙ্গত, নিবন্ধন না পাওয়ায় আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান নির্বাচন ভবনের সামনে আমরণ অনশন শুরু করেছিলেন। বিএনপিসহ কয়েকটি দল তার দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। একপর্যায়ে তাকে আপিল করার পরামর্শ দেয় নির্বাচন কমিশন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর