শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৭২৪ মামলা

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৫:১৫ অপরাহ্ন

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৭২৪টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

এ অভিযানে ২৬১টি গাড়ি ডাম্পিং ও ১০৫টি গাড়ি রেকার করা হয়েছে।

সোমবার (২৮ জুলাই)  ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে  এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রোববার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয় এবং সংশ্লিষ্ট আইন লঙ্ঘনের কারণে এসব ব্যবস্থা নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় এই ধরনের অভিযান চলমান থাকবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর