শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

৪৩তম বিসিএসে বাদপড়া ১৬২ জনকে গেজেটভুক্ত করা হল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৪:৩১ অপরাহ্ন

অবশেষে ৪৩তম বিসিএস গেজেট থেকে বাদপড়া ১৬২ জন প্রার্থীকে গেজেটভুক্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

 আজ মঙ্গলবার (২০ মে) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর ফলে তারা এখন বিসিএসের বিভিন্ন ক্যাডারে যোগদানের সুযোগ পাবেন।

বাদপড়া প্রার্থীরা গেজেটভুক্তির দাবিতে চলতি বছরের জানুয়ারি থেকে একাধিকবার সংবাদ সম্মেলন, মানববন্ধন এবং অনশন কর্মসূচি পালন করেছেন।

সর্বশেষ, গত ২৯ এপ্রিল থেকে কয়েকজন বাদপড়া প্রার্থী গেজেটভুক্তির পাশাপাশি ভেরিফিকেশন নীতিমালার দাবিতে আমরণ অনশন শুরু করেন। অবশেষে তাদের দাবির পরিপ্রেক্ষিতে ১৬২ জনের নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হলো।

উল্লেখ্য, পাঁচ বছরের দীর্ঘ প্রক্রিয়া শেষে ৪৩তম বিসিএসে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে গত ১৫ জানুয়ারি প্রথম দফায় নিয়োগপ্রাপ্তরা চাকরিতে যোগ দেন। তবে গেজেটে স্থান না পাওয়ায় ২২৭ জন প্রার্থী তখন যোগদান করতে পারেননি।

২০২০ সালের ৩০ নভেম্বর প্রকাশিত ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তির পর প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে ২০২৩ সালের ২৬ ডিসেম্বর পিএসসি ২,১৬৩ জন প্রার্থীকে নিয়োগের সুপারিশ করে। পরে ভেরিফিকেশন প্রক্রিয়ায় ৯৯ জনকে বাদ দিয়ে ১৫ অক্টোবর ২,০৬৪ জনের প্রথম গেজেট প্রকাশ করা হয়।

পরবর্তীতে, ৩০ ডিসেম্বরের প্রজ্ঞাপনে পূর্বের সুপারিশ থেকে স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত ৪০ জন এবং গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে সাময়িকভাবে অনুপযুক্ত ২২৭ জনসহ মোট ২৬৭ জনকে বাদ দিয়ে ১,৮৯৬ জনকে দ্বিতীয় দফায় গেজেটভুক্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়। সেই বাদপড়া ২২৭ জনের মধ্য থেকে এবার ১৬২ জনকে নিয়োগে অন্তর্ভুক্ত করা হলো।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর