শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নতুন হেড ও গোলরক্ষক কোচ আসবেন ২ বছরের চুক্তিতে : বাফুফে কাবরেরা অধ্যায় শেষ, নতুন কোচের সন্ধানে বাফুফে ইরান নয় সৌদি মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল: আইআরজিসি ক্ষমতায় গ্রহনের পর বিএনপির মুখোশ উন্মোচিত হচ্ছে: নাহিদ শিক্ষাক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না: শিক্ষামন্ত্রী মিলন কালোবাজারি ও তেল মজুতদারের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড: আইনমন্ত্রী আসাদুজ্জামান রাজধানীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে ডিএমপির বিশেষ অভিযান বিএনপি সরকার সংস্কার বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের

ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৩:৫৮ অপরাহ্ন

ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। দেশব্যাপী জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের জন্য তফসিলি ব্যাংকসমূহের অফিস ও লেনদেনের এই নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

আজ শনিবার ( ৪ এপ্রিল) নতুন সময় নির্ধারণ করে পরিপত্র দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পরিপত্রে জানানো হয়, আগামীকাল রোববার থেকে ব্যাংকিং কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। এ ছাড়া লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। সাপ্তাহিক ছুটি থাকবে শুক্রবার ও শনিবার।

এতে আরও বলা হয়, সমুদ্র, স্থল, বিমান বন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা উপশাখা বা বুথসমূহ সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা চালু রাখার বিষয়ে আগামীকাল থেকে জারিকৃত ডিওএস সার্কুলার লেটার নং-২৪ এর নির্দেশনা বলবৎ থাকবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর