সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার জাপানের মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় শিশু ও অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার সৌদি বিমানবন্দরে হুথিদের হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : শেখ রবিউল আলম বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা ১০টি নতুন উড়োজাহাজ কিনতে চুক্তি স্বাক্ষর

নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানলেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬, ৩:২২ অপরাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জেনেছেন বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। 

আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে এক বৈঠকে তিনি নির্বাচনী নিরাপত্তার নানা দিক নিয়ে আলোচনা করেন।

ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এই বৈঠকের তথ্য নিশ্চিত করেছে।

বার্তায় জানানো হয়, বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছ থেকে নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উদ্যোগের বিষয়ে শোনেন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। সরাসরি আলোচনার মাধ্যমে এসব প্রস্তুতি সম্পর্কে জানার সুযোগ পাওয়ায় তিনি সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানান।

নির্বাচনী নিরাপত্তার পাশাপাশি বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতা জোরদারের বিষয়েও আলোচনা হয়েছে।

দুই দেশের সামনে থাকা নিরাপত্তা-সংশ্লিষ্ট বিভিন্ন খাতের পারস্পরিক সহযোগিতার বিষয়টিও গুরুত্বের সঙ্গে স্থান পায় এই বৈঠকে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর