সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

কক্সবাজার বিমানবন্দরের ‘আন্তর্জাতিক’ স্বীকৃতি স্থগিত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১২:১২ পূর্বাহ্ন

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণার প্রজ্ঞাপন স্থগিত করেছে অন্তর্বর্তী সরকার।

শুক্রবার (২৪ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক বিমান উড্ডয়ন কমিটির সভাপতি গ্রুপ ক্যাপ্টেন মো. নুর-ই-আলম।

তিনি জানান, আগামী রোববার (২৬ অক্টোবর) এ বিষয়ে নতুন ও চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।

এর আগে, ১২ অক্টোবর কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছিল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। তবে ঘোষণার মাত্র ১১ দিন পরই তা স্থগিত করা হলো।

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রকল্পটি শুরু হয়েছিল ২০২১ সালে। এর লক্ষ্য—কক্সবাজারকে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন পূর্ণাঙ্গ আন্তর্জাতিক গেটওয়ে বিমানবন্দর হিসেবে গড়ে তোলা।

প্রকল্পের আওতায় রানওয়ে সম্প্রসারণ কাজও চলছে। বিদ্যমান ৬ হাজার ৭৭৫ ফুটের রানওয়েটি বাড়িয়ে ১০ হাজার ৭০০ ফুটে উন্নীত করার কাজ ধীরে ধীরে এগোচ্ছে, যাতে বৃহৎ উড়োজাহাজও এখানে অবতরণ করতে পারে।

প্রকল্পটি ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর