বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

জুলাই অভ্যুত্থানে থানা লুট: এখনও উদ্ধার হয়নি ১৫ শতাংশ অস্ত্র

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬, ৪:৩৩ অপরাহ্ন

২০২৪ এর জুলাই অভ্যুত্থানের সময়  লুট হওয়া ১৫ শতাংশ অস্ত্র এখনও উদ্ধার হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

আজ মঙ্গলবার ( ৬ জানুয়ারি) সকালে চট্টগ্রাম নগরীর সার্কিট হাউজে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের বৈঠকে তিনি এ কথা বলেন।

ইসি সানাউল্লাহ জানান, জুলাই অভ্যুত্থানে থানা থেকে লুট হওয়া ১৫ শতাংশ অস্ত্র ও ৩০ শতাংশ গুলি এখনও উদ্ধার হয়নি। এগুলো উদ্ধারে অভিযান চলছে।

অস্ত্র-গুলি উদ্ধার করা জরুরি উল্লেখ করে নির্বাচন কমিশনার বলেন, হারিয়ে যাওয়া গোলা-বারুদের একটা বড় অংশ উদ্ধার হয়নি। এগুলো উদ্ধার করতে পারলে মানুষের মধ্যে নির্বাচনী আস্থা ফিরবে। নির্বাচনকালীন সময়ে কোনো দল বা গোষ্ঠী অপকর্ম করে যাতে পার পেতে না পারে সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে দৃঢ় থাকারও আহ্বানও জানান তিনি।

আইন-শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কর্মকর্তাদের স্বচ্ছতা-নিরপেক্ষতা-স্বাধীনভাবে কাজ করার আহ্বান জানিয়ে ইসি সানাউল্লাহ বলেন, ‘কোনো কাজে পক্ষপাতিত্ব করা যাবে না। আইনের অধীনে থেকে রাজনৈতিক দলগুলো কাজ করতে হবে, যাতে নির্বাচনের উৎসব আমেজ বিরাজ থাকে।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর