বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজায় আল জাজিরার ৫ সাংবাদিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ৫:২২ অপরাহ্ন

ফিলিস্থিনের গাজা সিটির আল-শিফা হাসপাতালের মূল ফটকের কাছে ইসরায়েলের হামলায় আল জাজিরার পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্যতম জনপ্রিয় প্রতিবেদক আনাস আল-শরীফ। খবর-বিবিসির

রোববার (১০ আগস্ট) আল-শরীফ, সংবাদদাতা মোহাম্মদ কুরেইকেহ, চিত্রগ্রাহক ইব্রাহিম জাহের, মোহাম্মদ নুফাল ও মুয়ামেন আলিওয়া হাসপাতালের সামনে সাংবাদিকদের জন্য স্থাপিত একটি তাঁবুতে অবস্থান করছিলেন। হঠাৎ সেখানে ইসরায়েলি বাহিনী হামলা চালায়।

আল জাজিরা এই ঘটনাকে “গণমাধ্যমের স্বাধীনতার ওপর পরিকল্পিত আঘাত” বলে উল্লেখ করেছে। সাংবাদিক সুরক্ষা কমিটি (সিপিজে) এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছে, তারা আল-শরীফকে লক্ষ্যবস্তু করেছিল। তাদের দাবি, তিনি হামাসের সশস্ত্র সেলের প্রধান ছিলেন এবং রকেট হামলার পরিকল্পনায় জড়িত ছিলেন। তবে সিপিজে বলছে, এসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেনি ইসরায়েল।

আল জাজিরার ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ মোয়াওয়াদ বলেন, আল-শরীফ গাজার ভেতরের খবর বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়ার অন্যতম কণ্ঠস্বর ছিলেন। তিনি অভিযোগ করেন, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজার ভেতর থেকে সংবাদ প্রচার বন্ধ করতে চায়।

২৮ বছর বয়সী আল-শরীফ মৃত্যুর কিছুক্ষণ আগে সামাজিক যোগাযোগমাধ্যমে গাজা সিটিতে তীব্র গোলাবর্ষণের খবর দেন। হামলার পরের ভিডিওতে দেখা যায়, লোকজন নিহতদের মরদেহ বহন করছে এবং তাদের মধ্যে আল-শরীফের মরদেহও রয়েছে।

আল জাজিরা জানায়, হামলায় মোট সাতজন নিহত হন। প্রথমে চারজন সাংবাদিক নিহতের কথা জানালেও পরে তা পাঁচজন বলে সংশোধন করা হয়।

গত মাসে আল জাজিরা, জাতিসংঘ ও সিপিজে আল-শরীফের জীবনের ঝুঁকি নিয়ে সতর্ক করেছিল। এর আগে ইসরায়েলি মুখপাত্র তাকে হামাসের সদস্য হিসেবে অভিযুক্ত করলেও জাতিসংঘ একে “অপ্রমাণিত অভিযোগ” বলে অভিহিত করে।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি সামরিক অভিযানে এখন পর্যন্ত ১৮৬ সাংবাদিক নিহত হয়েছেন বলে জানিয়েছে সিপিজে। গাজায় যারা এখনো রয়েছেন, তারা শুধু বোমা হামলার ভয় নয়, অনাহারের সঙ্গেও লড়ছেন।

গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত ৬১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর