শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

গেজেট প্রকাশের পরই আ. লীগের নিবন্ধন বাতিলে সিদ্ধান্ত নেয়া হবে: সিইসি

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১২ মে, ২০২৫, ৫:১১ অপরাহ্ন

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে সরকারের গেজেট প্রকাশের  অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন। গেজেট প্রকাশের পর দলটির নিবন্ধনের বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।

সোমবার (১২ মে) রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে আমেরিকার ‘কার্টার সেন্টার’-এর পরিদর্শক দলের সাথে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আওয়ামী নিষিদ্ধের বিষয়ে পত্র-পত্রিকায় দেখেছি। কিন্তু আমাদের কাছে এখনও কোনও প্রজ্ঞাপন আসেনি। প্রজ্ঞাপন জারি হওয়ার আগ পর্যন্ত এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া যাবে না।

তিনি আরও বলেন, পরিদর্শক দলটি আগামী নির্বাচন নিয়ে কমিশনের প্রস্তুতি নিয়ে জানতে চেয়েছে। প্রতিষ্ঠানটি নির্বাচন পর্যবেক্ষণে আসতে চায়। এ সময় ইসি পর্যবেক্ষদের স্বাগত জানায় বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-১৯৭২ অনুযায়ী, কোনো দলকে নিজেদের প্রতীক নিয়ে নির্বাচন করতে চাইলে নির্বাচন কমিশন থেকে নিবন্ধন পেতে হয়। অন্যথায় সংশ্লিষ্ট দল অন্য দলের সঙ্গে জোট করে নির্বাচন করতে পারলেও নিজেদের পরিচয়ে ভোটে অংশ নিতে পারে না। নবম সংসদ নির্বাচনের আগে নিবন্ধন প্রথা চালু হয়, আর সংশ্লিষ্ট আইনে নিবন্ধন বাতিলের বিধানও অন্তর্ভুক্ত করা হয়।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর