সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার জাপানের মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় শিশু ও অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার সৌদি বিমানবন্দরে হুথিদের হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : শেখ রবিউল আলম বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা ১০টি নতুন উড়োজাহাজ কিনতে চুক্তি স্বাক্ষর

মন্ত্রীদের জন্য ফ্ল্যাট তৈরির সংবাদ নিয়ে গণপূর্ত মন্ত্রণালয়ের বিবৃতি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬, ৬:৩১ অপরাহ্ন

মন্ত্রীদের জন্য ৯০৩০ বর্গফুটের ফ্ল্যাট বানাবে সরকার, সুইমিংপুলসহ আরো কী কী থাকছে’ শিরোনামে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও অসত্য বলে জানিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার ( ২৯ জানুয়ারি) এক প্রতিবাদ বিজ্ঞপ্তিতে এক বিবৃতিতে এ কথা বলা হয়।

বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত উক্ত প্রতিবেদনে যেসব পরিকল্পনা বা সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়েছে, সরকার এ ধরনের কোনো প্রকল্প অনুমোদন করেনি।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রকৃতপক্ষে গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে এ ধরনের একটি প্রস্তাবনা উত্থাপন করা হলেও তা মন্ত্রণালয় থেকে কোনোভাবেই বিবেচনা বা অনুমোদন করা হয়নি।

অথচ এ বিষয়ে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে সংবাদ প্রকাশ করা হয়েছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

এ ধরনের তথ্যবিকৃতি ও অসত্য প্রতিবেদন ভবিষ্যতে প্রকাশ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর