সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

উসমান হাদির ‘মস্তিষ্কে পানি জমে আছে, ক্লিনিক্যালি উন্নতি নেই’ ; চিকিৎসক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৩:২৫ অপরাহ্ন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থার এখনো কোনো উন্নতি হয়নি। সিটিস্ক্যান রিপোর্ট অত্যন্ত খারাপ এসেছে। তার মস্তিষ্কে পানি জমে আছে এবং ক্লিনিক্যালি কোনো উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। মস্তিষ্কে এখনও গুলির একটি ছোট অংশ রয়ে গেছে।

আজ রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের রেসিডেন্ট চিকিৎসক ডা. মোহাম্মদ আব্দুল আহাদ এসব তথ্য জানান।

তিনি বলেন, চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী হাদির ব্রেনের কন্ডিশন অপরিবর্তিত রয়েছে। ইতোমধ্যে তাকে ছয় ব্যাগ রক্ত দেওয়া হয়েছে, তবে মাথার ভেতরে জমাট বাঁধা রক্ত এখনো অপসারণ করা সম্ভব হয়নি।

ডা. মোহাম্মদ আব্দুল আহাদ আরও জানান, হাদি লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার ফুসফুসের অবস্থাও আগের মতোই রয়েছে। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং বিদেশে নেওয়ার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে তার পরিবার।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর