সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

শুরু হলো ‘মাতৃভাষা’র মাস ফেব্রুয়ারি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬, ১:১১ অপরাহ্ন

ইংরেজি ক্যালেন্ডারের পাতায় ফেব্রুয়ারির আগমন মানেই বাঙালির হৃদয়ে সেই চিরচেনা দ্রোহ আর গৌরবের সুর। ফেব্রুয়ারি মানেই আমাদের শেকড় সন্ধানের মাস; যে মাসে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাঙালি তার পরম পাওয়া ‘মাতৃভাষা’র অধিকার ছিনিয়ে এনেছিল। 

রাজপথ কাঁপানো স্লোগান আর লালে লাল মিছিলের মধ্য দিয়ে অর্জিত সেই বাংলা ভাষা আজ বাংলাদেশের সবচেয়ে বড় অলংকার এবং আত্মপরিচয়ের প্রতীক।

১৯৫২-এর একুশে ফেব্রুয়ারি থেকে আজ ২০২৬-দীর্ঘ ৭৪ বছরের এই যাত্রাপথ আত্মত্যাগের মহিমায় ভাস্বর। সেই অমর একুশে এখন আর কেবল ৫৬ হাজার বর্গমাইলের মানচিত্রে সীমাবদ্ধ নেই; বরং তা পেরিয়ে আজ বিশ্বজুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদায় স্বীকৃত।

বাঙালির এই রক্তমাখা ইতিহাস এখন গোটা বিশ্বকে গর্বিত করে।

সময়ের বিবর্তনে ভাষার রূপান্তর বা বহমানতা নিয়ে নানা সময়ে নানা প্রশ্ন উঠলেও দিনশেষে একটি সত্যই ধ্রুব-এই ভাষাই আমাদের প্রাণস্পন্দন।

কালচক্রের আবর্তনে প্রতিবছর ফেব্রুয়ারি ফিরে আসে এক নতুন দ্যুতি নিয়ে। হাজার বছরের এই ঐতিহ্যের রিলে রেসে প্রজন্মের পর প্রজন্ম ধরে আমরা বহন করে চলেছি আমাদের প্রিয় বাংলা ভাষা। চূড়ান্ত বিচারে জয়ী হয় আমাদের দেশ, আমাদের মানুষ আর আমাদের প্রাণপ্রিয় ভাষা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর