সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার জাপানের মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় শিশু ও অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার সৌদি বিমানবন্দরে হুথিদের হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : শেখ রবিউল আলম বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা ১০টি নতুন উড়োজাহাজ কিনতে চুক্তি স্বাক্ষর

সংসদ সদস্য ফজলুর রহমানকে সচিবালয়ে ডেকেছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৫:৩২ অপরাহ্ন

আগাম বন্যা ও টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চলের কৃষকদের পরিস্থিতি নিয়ে বৈঠক করতে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমানকে সচিবালয়ে ডেকে পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে কৃষকদের পুনর্বাসন ও জরুরি সহায়তার বিষয় তুলে ধরা হবে বলে জানিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার (৭ মে) বিকেলে সচিবালয়ে প্রবেশ করেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। তার ব্যক্তিগত সহকারী এনামুল হক মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্রমতে, বিকেল ৪টায় সচিবালয়ে প্রবেশ করেছেন অ্যাডভোকেট ফজলুর রহমান। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি হাওরাঞ্চলের সাম্প্রতিক বন্যা ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের দুর্দশা, পুনর্বাসন এবং খাদ্য সহায়তার বিষয় তুলে ধরবেন।

এর আগে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ফজলুর রহমান বলেন, বন্যার পরপরই প্রধানমন্ত্রী তাকে এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের খাদ্য সহায়তার ঘোষণা দিয়েছেন, যা তার মতে ‘সাহসী ও গুরুত্বপূর্ণ উদ্যোগ’।

হাওরাঞ্চলের এবারের ক্ষয়ক্ষতিকে স্মরণকালের সবচেয়ে বড় ক্ষতির একটি উল্লেখ করে তিনি বলেন, শুধু আগাম বন্যা নয়, টানা বৃষ্টির কারণেও ব্যাপক ক্ষতি হয়েছে। উজান-ভাটির বিভাজন ছাড়াই প্রায় সব এলাকা প্লাবিত হয়েছে।

সংসদ সদস্য জানান, তার নির্বাচনি এলাকার ২৪টি ইউনিয়নই সমানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সংসদ অধিবেশন শেষ হওয়ার পর তিনি ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামসহ বিভিন্ন হাওর এলাকা ঘুরে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর