সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
দ্রুতই মালয়েশিয়ার শ্রমবাজার চালু হবে: মুখপাত্র মাহদী আমিন ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর কাছে ১১ প্রস্তাবনা বৈঠক শেষে পাকিস্তান ছেড়েছে ইরানের প্রতিনিধিদল অবসরপ্রাপ্ত শিক্ষকরা হবেন ম্যানেজিং কমিটির সভাপতি : শিক্ষামন্ত্রী বাংলাদেশের সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয়: প্রধানমন্ত্রী ইরান যুদ্ধের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ইসরায়েল রাজধানীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন স্বাস্থ্য প্রতিমন্ত্রীর কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী স্বপন জাতির সঙ্গে গাদ্দারি করে যাত্রা শুরু করেছে বিএনপি: ডা. শফিকুর রহমান

‘অন-অ্যারাইভাল ভিসা’ বন্ধ করল সরকার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬, ৮:৩০ অপরাহ্ন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিবেশ এড়াতে এবং হুট করে বিদেশিদের আগমন নিয়ন্ত্রণে রাখতে সাময়িকভাবে অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ কথা জানান।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টির চেষ্টা হতে পারে। অনেকেই, যারা কাম্য নয়, তারা এসে হাজির হয়ে যেতে পারে। এ জন্যই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে আমরা ভিসা বন্ধ করছি না। ভিসা নিয়ে আসুক, যাদের পারপাস ঠিক থাকবে, তাদের আমরা আসতে দেব।’

এ সময় তিনি বাহরাইনে একটি বাসায় পোস্টাল ব্যালট গণনার ভাইরাল ভিডিওর বিষয়েও কথা বলেন। তিনি বলেন, ‘পোস্টাল ব্যালটের বিষয়টি আমি দেখেছি। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে আমি জানি।’

গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষা বাহিনীতে বাংলাদেশের সৈন্য পাঠানোর সম্ভাবনা নিয়ে তিনি স্পষ্ট বার্তা দেন। উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ‘গাজায় ফোর্স পাঠানোর সিদ্ধান্ত এখনও হয়নি। মাত্র আলাপ-আলোচনা চলছে। কারণ এখনও কোনো কিছু ঠিক হয়নি, কারা থাকবে, কারা থাকবে না। যে তিনটি শর্তের কথা বলা হয়েছে, কোনো অবস্থাতেই এই পরিবশে সৃষ্টি না হলে আমরা যাব না।’

তিনি আরও বলেন, ‘প্রথমত, আমরা যুদ্ধ করতে যাব না, দ্বিতীয়ত, এমন কোনো কর্তৃপক্ষ থাকবে, যাদের সঙ্গে আমাদের যোগাযোগ করা বা কথাবার্তা বলাই সম্ভব নয়, সে ক্ষেত্রে আমরা যাব না। আমাদের শর্তগুলো পরিষ্কার। এরপর আমরা চিন্তাভাবনা করব।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর