শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক মর্যাদা স্থগিত করেছে সরকার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ১১:০৬ অপরাহ্ন

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণার দুই সপ্তাহ পর অন্তর্বর্তী সরকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইট কার্যক্রম স্থগিত করে একটি অফিস আদেশ জারি করেছে। 

সোমবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিভিল এভিয়েশন-১ শাখার সিনিয়র সহকারী সচিব শাকিলা পারভীন স্বাক্ষরিত এক নির্দেশিকায় কর্তৃপক্ষকে কক্সবাজার বিমানবন্দরে নির্ধারিত সকল আন্তর্জাতিক ফ্লাইট চলাচল স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

এতে বলা হয়, পরবর্তী নির্দেশ জারি না হওয়া পর্যন্ত কক্সবাজার বিমানবন্দরে নির্ধারিত আন্তর্জাতিক ফ্লাইট চলাচল স্থগিত থাকবে।

নির্দেশনায় সংশ্লিষ্ট সকলকে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট পরিষেবা আনুষ্ঠানিকভাবে চালু না হওয়া পর্যন্ত নন-শিডিউল আন্তর্জাতিক ফ্লাইট এবং জরুরি/ডাইভার্সন কার্যক্রমের জন্য কক্সবাজার বিমানবন্দর ব্যবহার না করার অনুরোধ করা হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কক্সবাজার বিমানবন্দর কর্তৃপক্ষ এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে এই সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।

এর আগে, ১২ অক্টোবর সরকার কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করে একটি গেজেট জারি করে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর