বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:২০ অপরাহ্ন

৫ আগস্ট বিকেল ৫টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই ঘোষণাপত্র’ উপস্থাপন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৪:০৪ অপরাহ্ন

 আগামী ৫ আগস্ট বিকেল ৫টায়  রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে উপস্থাপন করা হবে আলোচিত ‘জুলাই ঘোষণাপত্র’। দিনব্যাপী ‘৩৬ জুলাই উদ্যাপন’ অনুষ্ঠানের অংশ হিসেবে এই ঘোষণা পাঠ করা হবে।

আজ  রোববার (৩ আগস্ট) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে। এতে উল্লেখ করা হয়, এক বছর আগে ৩৬ জুলাই তারিখে দেশে ঘটে যাওয়া ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের স্মৃতিচারণ এবং তার লক্ষ্য-আদর্শকে সামনে রেখে এবার আনুষ্ঠানিকভাবে ঘোষণাপত্রটি জাতির সামনে উপস্থাপন করা হবে।

পোস্টে বলা হয়, ‘৩৬ জুলাই—গত বছর এই দিনে পৃথিবী দেখেছিল এক অভাবনীয় গণ-অভ্যুত্থান। যার ফলে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল ফ‍্যাসিস্ট। বহু শহীদের রক্ত ও যোদ্ধাদের ত্যাগের পথ ধরে পুরো বাংলাদেশ এক হয়েছিল। পথে পথে ছিল উল্লাসমুখর জনতার জোয়ার। বাংলাদেশজুড়ে আবেগাপ্লুত মানুষ সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাচ্ছিলেন।’

এক বছর পর সেই দিনকে স্মরণ করে ঘোষিত হচ্ছে ‘জুলাই ঘোষণাপত্র’, যা হবে একটি জাতীয় রাজনৈতিক রূপরেখা।

পোস্ট অনুযায়ী, ‘৩৬ জুলাই উদ্যাপন’ শীর্ষক এই আয়োজনে দিনভর সাংস্কৃতিক ও নাগরিক কার্যক্রম অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান শুরু হবে বেলা ১১টায়। ধারাবাহিক আয়োজনে বিকেল ৫টায় উপস্থাপন করা হবে ‘জুলাই ঘোষণাপত্র’। রাত ৮টায় থাকছে জনপ্রিয় ব্যান্ড আর্টসেল-এর পরিবেশনা।

অনুষ্ঠানটির আয়োজক হিসেবে রয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। ব্যবস্থাপনায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি, এবং সহযোগিতায় থাকছে জাতীয় সংসদ সচিবালয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর