বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা-গুমসহ চারটি মামলা চলমান, সেনা কর্মকর্তাদের মামলার শুনানি পিছিয়ে ২৩ নভেম্বর

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ৫:১১ অপরাহ্ন

২০২৪ এর জুলাই-আগস্ট গণআন্দোলনে  ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা, গুমসহ চারটি মামলা বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান রয়েছে।

আজ রোববার (২৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। তিনি জানান, সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে দায়ের করা দুটি গুমের মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২৩ নভেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছে।

প্রসিকিউটর তামিম বলেন, “১৩ সেনা কর্মকর্তার বিরুদ্ধে দায়ের করা দুটি গুমের মামলার শুনানির নতুন তারিখ ২৩ নভেম্বর ধার্য করা হয়েছে।” এর আগে এ মামলার শুনানির তারিখ ছিল ২০ নভেম্বর।

এ ছাড়া গুমের অপর একটি মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১১ ডিসেম্বর দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল।

এদিকে, গত জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর চাঁনখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ ১২তম দিনের শুনানি চলছে। এ মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আট আসামির বিরুদ্ধে ২০ নম্বর সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হচ্ছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর