বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

ইরান ‘বিজয়’ অর্জন করেছে : খামেনি

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ৬:১২ অপরাহ্ন

ইরান-ইসরায়েল সংঘাত শুরুর পর তৃতীয়বারের মতো বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আজ বৃহস্পতিবার (২৬ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া  বার্তায় তিনি বলেছেন, “ইসলামী প্রজাতন্ত্রের আঘাতে জায়নিস্ট শাসন ব্যবস্থা তাদের সব দাবি ও অহংকারের সাথে প্রায় চূর্ণ–বিচূর্ণ হয়ে গেছে। ভ্রান্ত ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে বিজয়ের জন্য আমি অভিনন্দন জানাই।

এই বার্তা প্রকাশের কয়েক মিনিট আগে আয়াতুল্লাহ খামেনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এ ইসরায়েলের বিরুদ্ধে বিজয়ের জন্য জনগণকে অভিনন্দন জানান।

সংঘাত শুরু হওয়ার পর থেকে জনসমক্ষে দেখা যায়নি তাকে। আজ খামেনি সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামেও তার অ্যাকাউন্টে ফারসি ভাষায় আরেকটি বার্তা পোস্ট করেছেন।

তিনি লিখেছেন, ‘তৃতীয় বারের মতো অভিনন্দন, ইরানি জাতির ঐক্যের জন্য অভিনন্দন’।

তিনি আরও লেখেন, ‘প্রায় ৯ কোটি মানুষের একটি জাতি সশস্ত্র বাহিনীর সমর্থনে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছিল। ইরানি জাতি তার স্বতন্ত্র চরিত্র প্রদর্শন করেছে এবং দেখিয়েছে যে, প্রয়োজনে এই জাতির পক্ষ থেকে একটিই কণ্ঠস্বর শোনা যাবে’। সূত্র: দ্য জেরুজালেম পোস্ট


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর