মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচন সামনে রেখে সশস্ত্র বাহিনীসহ ১৬ সংস্থার সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬, ১:৩০ অপরাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট সামনে রেখে সশস্ত্র বাহিনীসহ ১৬ বিভাগ এবং সংস্থার সঙ্গে আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ রোববার (১১ জানুয়ারি) সকাল ৯টার দিকে নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহর সভাপতিত্বে আইনশৃঙ্খলার সমন্বয় বৈঠক শুরু হয়েছে।

বৈঠকে রয়েছেন সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক, কোস্ট গার্ডের মহাপরিচালক, মহাপুলিশ পরিদর্শক, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক।

এছাড়াও জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক, ডিজিএফআই মহাপরিচালক, জাতীয় টেলিযোগাযোগ মনিটরিং সেন্টারের মহপরিচালক, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের প্রতিনিধি বৈঠকে উপস্থিত রয়েছেন।

এসময় কমিশনার সানাউল্লাহ বলেন, সারা দেশে নির্বাচন নিয়ে যে সমন্বয় কমিটি করা হয়েছে সেখানে সমন্বয়হীনতা দেখা যাচ্ছে। একইসঙ্গে এই ভোটে সহিংসতা ঠেকাতে আরও জোরালো ভূমিকা রাখতে মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছে ইসি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর