সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
শিক্ষার্থীদের আবদার মেটাতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, তুললেন সেলফি ২০২৬ এর জুনে সড়ক দুর্ঘটনায় ৪৬২ জনের মৃত্যু হয়েছে: বিআরটিএ ছাত্রশিবিরকে বিদায় জানালেন সাদিক কায়েম নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ নেপালে বেকারত্ব নিয়ে জেন-জি’দের গণঅসন্তোষ, বালেন শাহের পদত্যাগ দাবি সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়িত্বশীলতার প্রশংসা করেছে আইএমএফ : আমির খসরু মাহমুদ চৌধুরী বন্যাকবলিত জেলাসমূহের স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল : স্বাস্থ্যমন্ত্রী সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর: প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে দেশের জন্য কাজ করি : প্রধানমন্ত্রী হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৩০ মে, ২০২৫, ৩:৩২ অপরাহ্ন

ভারতের নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের হাইকমিশনার  এম রিয়াজ হামিদুল্লাহ পরিচয়পত্র পেশ করেন। ভারতের রাষ্ট্রপতি মুর্মু রাষ্ট্রদূত হামিদুল্লাহকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং ভারত ও বাংলাদেশের মধ্যে গভীর ও ঐতিহাসিক সম্পর্কের পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ‌‘আমরা একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, সমৃদ্ধ এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ কল্পনা করি,’।

বৃহস্পতিবার (২৯ মে) ভারতে নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহর পরিচয়পত্র পেশকালে তিনি এই প্রত্যাশা করেন।

তিনি জোর দিয়ে বলেন,  ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় প্রদত্ত অভিন্ন ত্যাগের ওপর দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি নিহিত। ভারতের রাষ্ট্রপতি অভিন্ন সমৃদ্ধি এবং বর্ধিত সংযোগের জন্য একটি যৌথ দৃষ্টিভঙ্গির গুরুত্ব সম্পর্কেও কথা বলেছেন। দুই বছরের জন্য বিমসটেকের সভাপতির পদ গ্রহণের জন্য তিনি বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন।

অনুষ্ঠানে হাইকমিশনার রাষ্ট্রপতি এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা জানান। তিনি দুই দেশের মধ্যে বহুমুখী অংশীদারত্ব জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

এম রিয়াজ হামিদুল্লাহ উভয় দেশের যুবসমাজের মধ্যে সংযোগ বৃদ্ধির গুরুত্বের ওপরও জোর দেন।

বিসিএস ফরেন ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা রিয়াজ হামিদুল্লাহ পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালক হিসেবে বিভিন্ন উইংয়ে নিয়োজিত ছিলেন।  এ ছাড়া তিনি জাতিসংঘ ও নয়াদিল্লি মিশনেও বিভিন্ন পদে কাজ করেছেন।

এর আগে গত ১৫ মে রিয়াজ হামিদুল্লাহসহ ৫ দূতের পরিচয়পত্র পেশ অনুষ্ঠানের আয়োজন ছিল। তবে শেষ পর্যন্ত ওই অনুষ্ঠান স্থগিত করা হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর