মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

গোপালগঞ্জে সহিংসতায় দায়ীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: অন্তর্বর্তী সরকার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৬:৩৯ অপরাহ্ন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে সহিংসতার যে ঘটনা ঘটেছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

আজ বুধবার (১৬ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতিতে এ কথা বলা হয়।

বিবৃতিতে বলা হয়, আজ গোপালগঞ্জে সহিংসতার যে ঘটনা ঘটেছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তরুণ নাগরিকদের একটি শান্তিপূর্ণ সমাবেশ আয়োজনের অধিকার থেকে বঞ্চিত করা এবং তাদের এক বছর আগে শুরু হওয়া বিপ্লবী আন্দোলনের বার্ষিকী পালনে বাধা দেওয়া, তাদের মৌলিক অধিকারের লঙ্ঘন এবং অত্যন্ত নিন্দনীয়।

আরও বলা হয়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য, পুলিশ ও সাংবাদিকরা নৃশংস হামলার শিকার হয়েছেন—তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং তাদের ওপর শারীরিকভাবে আক্রমণ চালানো হয়েছে। এই জঘন্য হামলার জন্য দায়ী ব্যক্তিরা—যাদের অনেকেই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ ও অন্যান্য আওয়ামী কর্মী বলে অভিযোগ উঠেছে—তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। দোষীদের দ্রুত চিহ্নিত করে উপযুক্ত শাস্তির আওতায় আনা হবে। বাংলাদেশের কোনো নাগরিকের উপর এমন সহিংসতার কোনো স্থান নেই।

বিবৃতিতে অন্তর্বর্তী সরকার আরও বলে, আমরা সেনাবাহিনী ও পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপের প্রশংসা করি এবং সেই সাহসী ছাত্রদের অভিনন্দন জানাই, যারা এসব হুমকি ও সহিংসতার মুখেও নিজেদের সমাবেশ চালিয়ে গেছে। এই বর্বরতার দায়ে যারা জড়িত, তারা বিচারের মুখোমুখি হবেন। স্পষ্ট জানিয়ে দেওয়া হচ্ছে, আমাদের দেশে সহিংসতার কোনো স্থান নেই। বিচার হবেই এবং ন্যায় প্রতিষ্ঠিত হবে।
১


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর