সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

হাম ও হামের উপসর্গে প্রাণহানি বেড়ে ৫৮৫ জন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৩১ মে, ২০২৬, ৫:১৩ অপরাহ্ন

সারাদেশে গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর খবর না পাওয়া গেলেও, রোগটির উপসর্গ নিয়ে আরও ২ শিশুর প্রাণ গেছে।

আজ রোববার (৩১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শনিবার (৩০ মে) সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য হিসাব করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে সর্বমোট ৫৮৫ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাব টেস্টে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৯০ জন শিশু, আর হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে বাকি ৪৯৫ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে ৫৩ শিশু এবং একই সময়ে হামের উপসর্গ দেখা গেছে আরও ১ হাজার ৩২৪ জনের শরীরে। সব মিলিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ল্যাব টেস্টে নিশ্চিত হাম আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৪৯ জনে এবং সন্দেহভাজন বা হামের উপসর্গ থাকা মোট রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৭০ হাজার ৯৩৬ জন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর