শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়নে ভারতের সহযোগিতার প্রত্যাশা করে বাংলাদেশ: খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ১২:৪০ অপরাহ্ন

২০২৬ সালে মেয়াদ শেষ হতে যাওয়া গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের ক্ষেত্রে ভারতের সর্বোচ্চ সহযোগিতার প্রত্যাশা করছে বাংলাদেশ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান ।

মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ আগামী বছর শেষ হচ্ছে, তাই আমরা ভারতের সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি (চুক্তি নবায়নে)।’

ড. খলিলুর রহমান জানান, চুক্তি নবায়নের আলোচনা দ্রুত শুরুর লক্ষ্যে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, ১৯৯৬ সালে ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত গঙ্গার পানি বণ্টন চুক্তি ৩০ বছরের একটি চুক্তি, যার আওতায় জানুয়ারি থেকে মে পর্যন্ত শুষ্ক মৌসুমে ফারাক্কায় পানির ন্যূনতম প্রবাহ নিশ্চিত করতে দুই দেশের মধ্যে পানি বণ্টন করা হয়ে থাকে।

তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে আরেক প্রশ্নের জবাবে হাই রিপ্রেজেন্টেটিভ বলেন, দেশের প্রায় ১৪ শতাংশ মানুষের জীবন ও জীবিকা তিস্তা নদীর পানির ওপর নির্ভরশীল।

তিনি বলেন, নদীর পানির ন্যূনতম প্রাপ্যতা নিশ্চিত করা বাংলাদেশের সরকারের অন্যতম অগ্রাধিকার।

খলিলুর রহমান বলেন, ‘আমরা ১৪ শতাংশ জনগোষ্ঠীকে সংকটে ফেলতে পারি না। এ জন্যই আমরা সবার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। আমরা ভারতকে বলছি— চুক্তিতে স্বাক্ষর করুন (তিস্তা পানি বণ্টন চুক্তি)।’

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর