শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আদালত কর্তৃক ‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তি কী বলল তাতে কিছু যায় আসে না : তথ্য প্রতিমন্ত্রী নারীদের ক্ষমতায়নে সব ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ সম্পর্কের বাইরে একজন নারীদের ক্যান্সার চিকিৎসাসেবা সহজলভ্য করার আহ্বান ডা. জুবাইদা রহমানের কারিগরি শিক্ষার মান বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের গোপন কারখানা থেকে ৩৫টি তাজা ককটেল উদ্ধার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ন

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে ককটেল তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। অভিযান চালিয়ে সেখান থেকে বিপুল পরিমাণ ককটেল তৈরীর সরঞ্জামসহ মোট ৩৫টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে এই অভিযান চালায় মোহাম্মদপুর থানা পুলিশ।

পুলিশ জানায়, জেনেভা ক্যাম্পের ৭ নম্বর সেক্টরের জনৈক মুক্তার মিয়ার পরিত্যক্ত বাড়ি থেকে বিপুল পরিমাণ ককটেল তৈরীর সরঞ্জামসহ মোট ৩৫টি তাজা ককটেল উদ্ধার করা হয়।

ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট কর্তৃক উদ্ধারকৃত ককটেল সমূহ নিষ্ক্রিয় করার প্রক্রিয়া অব্যাহত আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানায় পুলিশ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর