বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

ইরাকের উত্তরাঞ্চলে তুরস্কের ১২ সৈন্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৭ জুলাই, ২০২৫, ৫:৫৭ অপরাহ্ন

ইরাকে মিথেন গ্যাসে আক্রান্ত হয়ে তুরস্কের অন্তত ১২ সৈন্য নিহত হয়েছেন। দেশটির উত্তরাঞ্চলের একটি গুহায় তল্লাশি অভিযান চালানোর সময় এমন ঘটে।

আজ সোমবার(৭ জুলাই) তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কুর্দি যোদ্ধাদের সঙ্গে সংঘাত অবসানের লক্ষ্যে তুরস্কের আলোচনার মাঝে ইরাকে অভিযানে নিয়োজিত ওই তুর্কি সৈন্যরা নিহত হন।

সম্প্রতি সশস্ত্র গোষ্ঠী পিকেকের যোদ্ধারা দীর্ঘদিনের সশস্ত্র লড়াই বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। তুরস্ক, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে কালো তালিকায় রয়েছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)। ১৯৮৪ সাল থেকে কুর্দিদের জন্য একটি স্বতন্ত্র দেশ  প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই চালিয়ে আসছে এই গোষ্ঠীটি। কুর্দিরা তুরস্কের ৮ কোটি ৫০ লাখ জনসংখ্যার প্রায় ২০ শতাংশ।

তবে সম্প্রতি এই গোষ্ঠীটি স্বাধীনতার তুলনায় আরও স্বায়ত্তশাসন এবং সাংস্কৃতিক ও ভাষাগত অধিকারের আহ্বান জানিয়েছে। ১৯৮৪ সালে তুরস্কের সেনাবাহিনী ও পিকেকের মাঝে শুরু হওয়া যুদ্ধে ৪০ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ২০২২ সালের মে মাসে ইরাকের উত্তরাঞ্চলীয় একটি গুহায় কুর্দি যোদ্ধাদের গুলিতে নিহত এক সৈন্যের মৃতদেহের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছিল তুরস্কের সামরিক বাহিনী। ওই সময় সেখানে মিথেন গ্যাসে আক্রান্ত হয়ে সৈন্যরা মারা গেছেন। তবে নিখোঁজ সেনা সদস্যের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, “মিথেন গ্যাসে আক্রান্ত হয়ে আমাদের আরও চারজন বীর সেনা সহকর্মী প্রাণ হারিয়েছেন…। ফলে এই ঘটনায় সেখানে মৃতের সংখ্যা বেড়ে ১২ জনে পৌঁছেছে।”

তবে ইরাকের ওই গুহায় কীভাবে মিথেন গ্যাসের সৃষ্টি হয়েছে, সে বিষয়ে বিবৃতিতে কোনও তথ্য জানানো হয়নি। সূত্র: বিবিসিআনাদোলু এজেন্সি, এএফপি


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর