সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
দ্রুতই মালয়েশিয়ার শ্রমবাজার চালু হবে: মুখপাত্র মাহদী আমিন ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর কাছে ১১ প্রস্তাবনা বৈঠক শেষে পাকিস্তান ছেড়েছে ইরানের প্রতিনিধিদল অবসরপ্রাপ্ত শিক্ষকরা হবেন ম্যানেজিং কমিটির সভাপতি : শিক্ষামন্ত্রী বাংলাদেশের সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয়: প্রধানমন্ত্রী ইরান যুদ্ধের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ইসরায়েল রাজধানীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন স্বাস্থ্য প্রতিমন্ত্রীর কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী স্বপন জাতির সঙ্গে গাদ্দারি করে যাত্রা শুরু করেছে বিএনপি: ডা. শফিকুর রহমান

বিকেলে বিশ্বকাপ দলের খেলোয়াড়দের সাথে বৈঠকে বসবেন ক্রীড়া উপদেষ্টা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬, ১:৪৪ অপরাহ্ন

নিরাপত্তাজনিত কারণে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, এই সিদ্ধান্ত আগেই জানিয়েছে তারা। বুধবার (২১ জানুয়ারি) আইসিসিও জানিয়ে দিয়েছে, বিশ্বকাপ খেলতে হলে ভারতেই যেতে হবে বাংলাদেশকে। আইসিসির সোজাসাপ্টা জবাব– ভারতের মাটিতে না খেললে অন্য দলকে যুক্ত করা হবে। সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বিসিবিকে এক দিন সময় দিয়েছে ক্রিকেটের অভিভাবক সংস্থা।   

টি-টোয়েন্টি বিশ্বকাপে যোগ দেয়া-না দেয়ার বিষয়ে আইসিসিকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর আগে আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে বিশ্বকাপ দলের সাথে বৈঠকে বসবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। এই গুরুত্বপূর্ণ বৈঠকটি বিকেল তিনটায় শুরুর কথা রয়েছে।

এদিকে, বাংলাদেশের বিশ্বকাপ খেলার বিষয়ে ক্রীড়া উপদেষ্টার সাথে বৈঠক করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। যমুনা নিউজকে তিনি জানিয়েছেন, সরকারকে কোনো প্রকার চাপ দিতে চান না। তিনি বলেছেন, বিশ্বকাপ খেলতে চান তবে সেটা শ্রীলঙ্কার মাটিতে।

আইসিসি তাদের সিদ্ধান্তে অনড় থাকায় আজ বিশ্বকাপের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সাথে বৈঠকে বসবেন ক্রীড়া উপদেষ্টা। এরপর সরকার চূড়ান্ত সিদ্ধান্ত জানালে সেটি আজই জানানো হবে আইসিসিকে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর