সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার জাপানের মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় শিশু ও অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার সৌদি বিমানবন্দরে হুথিদের হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : শেখ রবিউল আলম বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা ১০টি নতুন উড়োজাহাজ কিনতে চুক্তি স্বাক্ষর

আজ থেকে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৮ জুন, ২০২৬, ৬:৪৩ অপরাহ্ন

দীর্ঘ প্রায় দুই বছর স্থগিত থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও ট্যুরিস্ট ভিসা চালু করেছে ভারত।

আজ রোববার (২৮ জুন) থেকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনাসহ দেশের সব ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে পর্যটন ভিসার আবেদন গ্রহণ শুরু হয়েছে।

রোববার সকাল থেকেই রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে আবেদনকারীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। দীর্ঘ প্রতীক্ষার পর ট্যুরিস্ট ভিসা চালু হওয়ায় সাধারণ আবেদনকারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। ভিসা কেন্দ্র সূত্রে জানা গেছে, এখন থেকে ট্যুরিস্ট ভিসার পাশাপাশি আগের মতোই মেডিকেল ভিসা ও অন্যান্য জরুরি ভিসা কার্যক্রমও চলমান থাকবে।

ভিসা আবেদনকারীরা মনে করছেন, ট্যুরিস্ট ভিসা পুনরায় চালুর ফলে দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ আরও সহজতর হবে। এটি শুধু পর্যটন খাতেই নয়, বরং দুই দেশের ব্যবসা-বাণিজ্য ও শিক্ষাখাতেও নতুন গতির সঞ্চার করবে। দীর্ঘদিন বন্ধ থাকায় যেসব শিক্ষার্থী বা ব্যবসায়ী নিয়মিত ভারত যাতায়াত করতেন, তাদের জন্য এটি একটি বড় স্বস্তির খবর।

ভিসা আবেদনকারী ও সংশ্লিষ্টরা মনে করছেন, ভারতের এই সিদ্ধান্তের ফলে দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় হবে। আবেদন প্রক্রিয়া আগের মতোই অনলাইনে সম্পন্ন করে নির্ধারিত সময়ে ভিসা কেন্দ্রে পাসপোর্ট ও প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে।

সংশ্লিষ্টরা আশা করছেন, ভিসা আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরুর ফলে ভারতগামী ভ্রমণপিপাসুদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে এবং পর্যটন শিল্পে ইতিবাচক প্রভাব পড়বে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর