বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাতেও সাধারণ মানুষের নিরাপদে চলাচল নিশ্চিতের আহ্বান এম এ মালিকের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি যমুনায় থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোথায় উঠবেন মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন বাবার কাছ থেকে তরুণীকে তোলে নিয়ে হত্যার অভিযোগ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত সরকারের নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস অমর একুশে বইমেলা ২০২৬ শুরু একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

ইসরাইলি দখলদারিত্ব বন্ধে জরুরি পদক্ষেপের আহ্বান বাংলাদেশের

বাসস মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৪:২৭ অপরাহ্ন

ইসরাইলি দখলদারিত্ব বন্ধে জরুরি পদক্ষেপের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

গত শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে সংস্থাটির সদর দপ্তরে ওআইসির (অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন) পররাষ্ট্রমন্ত্রীদের এক বার্ষিক সমন্বয় বৈঠকে যোগ দিয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ আহ্বান জানান।

তিনি ফিলিস্তিনে ইসরাইলি দখলদারিত্ব ও সহিংসতা বন্ধে জরুরি ও কার্যকর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত আন্দোলনের প্রতি বাংলাদেশের অবিচল সমর্থনও পুনর্ব্যক্ত করেন।

ঢাকায় প্রাপ্ত এ সংক্রান্ত এক বার্তায় আজ জানা গেছে, বক্তব্যে উপদেষ্টা ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের নীতিগত অবস্থান পুনরায় উল্লেখ করে বলেন, ন্যায়বিচার নিশ্চিত করা এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।

তৌহিদ হোসেন ইসলামী বিশ্বের ঐক্য জোরদারে বাংলাদেশের ভূমিকা তুলে ধরে ওআইসি’র দশ-বছর মেয়াদি কর্মসূচিতে বাংলাদেশের অবদান উল্লেখ করেন।

তিনি ওআইসি কাঠামোর কার্যকর সংস্কারের প্রয়োজনীয়তা, আরও শক্তিশালী সম্পদ আহরণ এবং বাস্তবায়নমুখী সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেন।

বৈঠকটি ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের জন্য শান্তি ও নিরাপত্তা থেকে শুরু করে উন্নয়ন অগ্রাধিকারের মতো সাধারণ স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাদের অবস্থান সমন্বয়ের একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর